বইয়ের মেলা বছড়জুড়ে, বই কিনুন কিশেষ ছাড়ে প্রি-অর্ডার করলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি- প্রি-অর্ডার করতে ক্লিক করুন
test product by oniস্মৃতি ও শ্রুতিতে মানিকগঞ্জের মুক্তিযুদ্ধঅপরিচিতা মায়াবিনীচোখের আড়াল হলে জুড়ে বসো মনেtest book from reja shopপাঁজরে পুঞ্জীভূত বেদনাবৃষ্টি বিলাসী বিকেলমায়াচিনে এলাম চীনফাঁসিকাষ্ঠে জীবনানন্দtest product by oni

0
আলমগীর রেজা চৌধুরী

আলমগীর রেজা চৌধুরী

জন্ম : ১০ মার্চ ১৯৫৫, টাংগাইল বিংশ শতাব্দীর সত্তর দশকের কবি ও কথাসাহিত্যিক আলমগীর রেজা চৌধুরী’র জন্ম টাংগাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়ার সম্ভ্রান্ত ও সংস্কৃতি চেতনালব্ধ পরিবারে। জীবনভর তাঁর চেতনায় ছায়াপাত করেছে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষের সম্প্রীতির পরম্পরা। তিনি পছন্দ করেন মানুষের হৃদয়তাপ, হাসি আর আনন্দ। সঙ্গে ব্যথিতও হন তাদের জীবনঘনিষ্ঠ বেদনায়। আলমগীর রেজা চৌধুরী সর্বোপরি ভালোবাসেন মানুষ। আর মানুষের সরল ভালোবাসা। নানান রঙের মানুষ নিয়েই গড়ে ওঠে তাঁর লেখার জগত। শিক্ষায় স্নাতকোত্তর, রয়েছে বয়ন শিল্পের উপর উচ্চতর শিক্ষা। পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতা। কিন্তু বোহেমিয়ান স্বভাব তাঁকে কোথাও স্থির হতে দেয়নি। বিচিত্র পেশা গ্রহণ করেছেন। বেঙ্গল ইন্ডিগো লিমিটেড-এর কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার ছিলেন দীর্ঘ দুই যুগের উপর। বর্তমানে দৈনিক সময়ের আলো’র সহকারী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যমহলে আলমগীর রেজা চৌধুরী একটি প্রতিষ্ঠিত নাম। তিনি কবিতা, উপন্যাস, ছোটগল্প ,অনুবাদ, ভ্রমণ ও নানান ধরনের প্রবন্ধ-নিবন্ধ রচনায় ফলবান। সারাক্ষণ অজানার টানে মেতে থাকেন। নানান দেশ ঘুরে বেড়িয়েছেন। সেইসব জনপদের মানুষের জীবনকে দেখেছেন খুব কাছ থেকে। স্বভাবতবই ওইসব জীবনকেও এড়াতে পারেননি তিনি। বাংলাদেশ ও বিশ্ব মানবতার প্রতি নিষ্ঠতা নিয়েই তাঁর লেখালেখির ভুবন। এরাই এনেছে লেখক জীবনের সকল সমৃদ্ধি। স্ত্রী রিনি রেজা চৌধুরী, কন্যা নুশরাত তামান্না চৌধুরী মিমি ও পুত্র অরিন্দম খালিদ চৌধুরী রূপম’কে নিয়ে তাঁর পারিবারিক জীবন। শখ : বইপড়া, ভ্রমণ, ক্রিকেট প্রকাশিত গ্রন্থ সংখ্যা ঃ ৫৩