বইয়ের মেলা বছড়জুড়ে, বই কিনুন কিশেষ ছাড়ে প্রি-অর্ডার করলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি- প্রি-অর্ডার করতে ক্লিক করুন
বৃষ্টি বিলাসী বিকেলচিরকুমার দুঃখগুলোচন্দ্রাবতী ও অন্যান্য কবিতাস্মৃতি ও শ্রুতিতে মানিকগঞ্জের মুক্তিযুদ্ধচিনে এলাম চীনমায়াস্মরণে-বরণে মানিকগঞ্জের শহিদ বুদ্ধিজীবিফাঁসিকাষ্ঠে জীবনানন্দফেরারী - দ্য ওয়ান্টেড ক্রিমিনালএই নগরীর যত সাহিত্যবাসরবৃষ্টি বিলাসী বিকেল

0
অমল সাহা

অমল সাহা

অমল সাহা। জন্ম বরিশাল রেড ক্রিসেন্ট হাসপাতালে। শৈশব শরীয়তপুর জেলার কেদারপুর গ্রামে। পড়ালেখা আর বড় হয়ে উঠেছেন চাঁদপুর শহরে। কলেজে থাকতেই স্থানীয় বিভিন্ন সাময়িকীতে লেখা শুরু। বিভিন্ন জাতীয় পত্র পত্রিকাগুলিতে বিশেষ করে ছোটদের জন্য অসংখ্য গল্প লিখেছেন। পরিচিতি পেয়ে যান হাসির গল্প লেখক হিসাবে। সঙ্গে চলে অনুবাদ আর ফিচার লেখার কাজ। প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর। বিজ্ঞানের ছাত্র হিসাবে সাইন্স ফিকশনও লিখতে পছন্দ করেন। লিখেছেন টেলিভিশনের জন্য ডজনখানেক নাটক। বর্তমানে একটি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত। এ পর্যন্ত ২৫ টি বই প্রকাশিত। এর মধ্যে, ‘সস্তায় হাতি কেনা’, ‘বিলু মামার দাঁত কপাটি’, ‘পঞ্চানন কাকুর গাড়ি’, ‘ড্রাম খিচুড়ি’, ‘এলিয়েনের হাসি’ ‘মানচিত্র রহস্য’ ‘বিজ্ঞানের যতো কথা’ ‘রেড মেসেজ’, ‘স্বাধীনতা আমার রঙিন ঘুড়ি’, অন্যতম। বড়দের জন্য একটি উপন্যাস ‘বিরহী বন্দর’। ইতালীয় বিশ্ববিখ্যাত লেখক আলবের্তো মোরাভিয়ার গল্প সংকলন ‘দি রেইন ইন মে’ এবং ‘লরি ড্রাইভার’ প্রকাশিত। প্যারিস ভিত্তিক ফরাসী-বাংলা দ্বি-ভাষিক একটি সাহিত্য পত্রিকার স্থানীয় প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। চাকুরী করেছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থায়। কর্মসূত্রে ঘুরে বেড়িয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চল। ভ্রমণ করেছেন ইতালি, দুবাই ও ভারত। শখ- লেখা ও দিবাস্বপ্ন দেখা, নিজের কথায়, দুটোই বিনে পয়সায়! প্রিয় কোটেশন- ম্যাক্সিম গোর্কির, “ম্যান ইজ ইউনিভার্সাল এসেন্স”।