বইয়ের মেলা বছড়জুড়ে, বই কিনুন কিশেষ ছাড়ে প্রি-অর্ডার করলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি- প্রি-অর্ডার করতে ক্লিক করুন
চন্দ্রাবতী ও অন্যান্য কবিতাচিরকুমার দুঃখগুলোচিনে এলাম চীনস্মৃতি ও শ্রুতিতে মানিকগঞ্জের মুক্তিযুদ্ধমায়াএই নগরীর যত সাহিত্যবাসরtest product by oniনিমগ্ন ঘোরের ডেরাপাঁজরে পুঞ্জীভূত বেদনাবৃষ্টি বিলাসী বিকেলচন্দ্রাবতী ও অন্যান্য কবিতা

0
ডা. মো. মোস্তফা আলম বনি

ডা. মো. মোস্তফা আলম বনি

জন্ম ও বসবাস সূত্রে রংপুর জেলার ঐতিহ্যবাহী বাহার কাছনা গ্রামের স্থায়ী বাসিন্দা। পিতা মরহুম জহিরুল আলম পেশায় একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। মাতা মোছা. মোসলেমা বেগম একজন গৃহিণী। পিতামাতার তিন সন্তানের মধ্যে একমাত্র পুত্র ডা. বনি। জন্ম ৪ জানুয়ারি। তিনি ১৯৯৭ সালে রংপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৯ সালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর থেকে এইচএসসি এবং ২০০৫ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরবর্তীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, ঢাকা থেকে মেডিসিন বিষয়ে উচ্চতর এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কনসালটেন্ট (মেডিসিন) হিসেবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। বিবাহিত জীবনে তিনি তিন কন্যাসন্তানের জনক। সহধর্মিণী ডা. এস. এম. মোছাদ্দেকা ইসলাম রুপসা, পেশায় চক্ষু বিশেষজ্ঞ ও অকুলোপ্লাস্টিক সার্জন। ‘মানবিক ডাক্তার’ হিসেবে পরিচিত ডা. বনি শৈশব থেকেই বাবার আদর্শে মাটি ও মানুষের সাথে মিশে মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। পেশাগত জীবন এবং পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে সাধারণ মানুষ এবং রোগীদের উদ্দেশে দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ (Dr. Md. Mostofa Alam Bony)-এ বিভিন্ন স্বাস্থ্য বার্তা দিয়ে আসছেন। এর আগে বিভিন্ন ম্যাগাজিনে লেখকের লেখা প্রকাশিত হয়।