বইয়ের মেলা বছড়জুড়ে, বই কিনুন কিশেষ ছাড়ে প্রি-অর্ডার করলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি- প্রি-অর্ডার করতে ক্লিক করুন
মায়াtest product by oniস্মৃতি ও শ্রুতিতে মানিকগঞ্জের মুক্তিযুদ্ধtest book from reja shopএই নগরীর যত সাহিত্যবাসরস্মৃতি ও শ্রুতিতে মানিকগঞ্জের মুক্তিযুদ্ধচোখের আড়াল হলে জুড়ে বসো মনেচিনে এলাম চীনপাখিদের পাঠশালাবাংলা বানান: ভুল-শুদ্ধমায়া

0
মানজুর মোহাম্মদ

মানজুর মোহাম্মদ

জন্ম ০৫ জানুয়ারি, পাহাড়তলী, চট্টগ্রাম। প্রকৃত নাম ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগ হতে সম্মানসহ স্নাতকোত্তর ও পি-এইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। কলেজ শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। বর্তমানে তিনি একজন জনপ্রশাসন কর্মকর্তা। তিনি নব্বইয়ের দশক থেকে সাহিত্যচর্চা করছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ - তুমি এক অনন্ত কবিতা , জলকাব্য, দেহপুরের দোঁহা, ভালোবাসার কবিতা, রুবাইয়াত, চলো জল হয়ে যাই, মাটির পাখি আলোর ডানা, শোনো, একাকী একসাথে, বুঝি এভাবেই ,রৌদ্র পিপাসা। মানজুর মুহাম্মদ এর ‘শোনো’ কাব্যগ্রন্থটি অলিয়ঁস ফ্রঁসেজ (চট্টগ্রাম) কর্তৃক ২০১৮ সালে ফরাসি ভাষায় অনূদিত হয় । অনুবাদ করেন ড. গুরুপদ চক্রবর্তী । অনূদিত গ্রন্থটির ফরাসি নাম ‘একুতে’। প্রকাশিত ছড়াগ্রন্থ- কাশের কোলে বাতাস দোলে, ইষ্টি এলো ইষ্টি রে , ছুটছে তালে ছড়ার ঘোড়া , নেবুর বনে জোনাকি , আজ পুতুলের বিয়ে, লাল পুতুলের ছড়া, আয় না ওরে টিয়ে, ছন্দে ছড়ায় নাচ্ছে চড়াই নির্বাচিত ছড়া, ছড়ার ঘড়া মধু ভরা, ছড়া আমার বাংলাদেশ, নাচলো ইঁদুর তাক-ধিনা, আমি রঙিন ঘুড়ি, জাতির পিতা প্রাণের মিতা। প্রকাশিত গল্পগ্রন্থ- জলপাই রঙের গ্রেনেড, গগন যখন গেরিলা, বিনুর বাঁশের বন্দুক, কাটা পাহাড়ের লাল টিয়ে, লালি, প্রজাপতি চকচক, ভূতবন্ধুর গল্প, ক্ষুদে ক্যাপ্টেন, বঙ্গবন্ধু ও পাখির গল্প, মুক্তিযুদ্ধের কিশোর গল্প, পঞ্চাশ পাখির গল্প, গল্পবলা পাখি, আমার পাখি কথা বলে, পাখিবাড়ির গল্প, গল্পগুলো পাখির, একাত্তরের পাখি, কোকিল কাহিনী, লড়াকু বুলবুলি, পাখিদের পাঠশালা (পরিবার পাবলিকেশন্স)। সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন- কথন সাহিত্য পুরস্কার, প্রতীকী ছড়া সাহিত্য পুরস্কার, অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার, আবু হাসান শাহীন স্মৃতি শিশু সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাহিত্য পুরস্কার, লাটাই শিশু সাহিত্য পুরস্কার ।