বইয়ের মেলা বছড়জুড়ে, বই কিনুন কিশেষ ছাড়ে প্রি-অর্ডার করলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি- প্রি-অর্ডার করতে ক্লিক করুন
চোখের আড়াল হলে জুড়ে বসো মনেtest book from reja shopস্মৃতি ও শ্রুতিতে মানিকগঞ্জের মুক্তিযুদ্ধস্মৃতি ও শ্রুতিতে মানিকগঞ্জের মুক্তিযুদ্ধসাফল্য যখন হাতের মুঠোয়test product by oniচিরকুমার দুঃখগুলোমায়ানিমগ্ন ঘোরের ডেরাপাঁজরে পুঞ্জীভূত বেদনাচোখের আড়াল হলে জুড়ে বসো মনে

0
মহিউদ্দিন জাহাঙগীর

মহিউদ্দিন জাহাঙগীর

জন্মস্থান: মানিকগঞ্জ সদর উপজেলা শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বি.এ অনার্স এবং এম.এ পাস করেন। এ বিশ্ববিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত গবেষক হিসেবে মঙ্গলকাব্যে বাঙালির আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবনের রূপায়ণ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে এম.ফিল ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে শওকত আলীর উপন্যাসে সমাজচেতনা ও জীবনবাস্তবতার রূপায়ণ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। পেশা: অধ্যাপনা। তিনি পেশায় অধ্যাপক হলেও আগাগোড়া একজন গবেষক। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নিবিড়ভাবে গবেষণায় যুক্ত আছেন। একাত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ে তাঁর আগ্রহ অপার এবং অন্বেষা অনিঃশেষ। তিনি মুক্তিযুদ্ধে মানিকগঞ্জ জেলার শহিদ, গণহত্যা, গণনির্যাতন, গণকবর ও বধ্যভূমিসহ সার্বিক বিষয় নিয়ে মাঠ পর্যায়ে নির্মোহ-নিরাসক্তভাবে খোঁড়াখুঁড়ি করে চলছেন। বর্তমানে তিনি ভারতের নতুন দিল্লির খ্যাতনামা প্রকাশনা সংস্থা স্পিকিং টাইগার বুকস লিমিটেড এর অনুবাদক হিসেবে কাজ করছেন। তাঁর লেখা সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য বিষয়ের বেশ কয়েকটি প্রবন্ধ ইতোমধ্যে দেশের স্বীকৃত জার্নাল ও জাতীয় দৈনিকে প্রকাশ পেয়েছে। প্রকাশিত গ্রন্থ: ১. মঙ্গলকাব্যে বাঙালির আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবনের রূপায়ণ (২০১৭) ২. ধর্মমঙ্গলকাব্যে বাঙালির আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবন (২০১৮) ৩. রোহিঙ্গানামা (২০১৮) ৪. শওকত আলীর কৃতি ও কীর্তি (২০১৯) ৫. স্মৃতি ও শ্রুতিতে মানিকগঞ্জের মুক্তিযুদ্ধ (২০১৯) ৬. স্মরণে-বরণে মানিকগঞ্জের শহিদ বুদ্ধিজীবী (২০২৩) ৭. গণহত্যা-বধ্যভূমি ও গণকবর জরিপ: মানিকগঞ্জ জেলা (২০২৪)