বইয়ের মেলা বছড়জুড়ে, বই কিনুন কিশেষ ছাড়ে প্রি-অর্ডার করলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি- প্রি-অর্ডার করতে ক্লিক করুন
স্মৃতি ও শ্রুতিতে মানিকগঞ্জের মুক্তিযুদ্ধtest product by oniস্মরণে-বরণে মানিকগঞ্জের শহিদ বুদ্ধিজীবিস্মৃতি ও শ্রুতিতে মানিকগঞ্জের মুক্তিযুদ্ধtest book from reja shopচন্দ্রাবতী ও অন্যান্য কবিতাচিনে এলাম চীনঅপরিচিতা মায়াবিনীবাংলা বানান: ভুল-শুদ্ধএই নগরীর যত সাহিত্যবাসরস্মৃতি ও শ্রুতিতে মানিকগঞ্জের মুক্তিযুদ্ধ

0
মোজাম্মেল হক নিয়োগী

মোজাম্মেল হক নিয়োগী

জন্ম ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সুরাশ্রম গ্রামে। পিতামহের প্রতিষ্ঠিত নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শুরু। তারপর নান্দাইল রোড হাই স্কুল, আঠারবাড়ি ডিগ্রি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ ও রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। এরপর চাকরিজীবনে বি.এড ও এম.এডডিগ্রি অর্জন। স্কুলজীবন থেকেই লেখালেখির শুরুটা হলেও সংরক্ষণ, প্রচার ও প্রকাশের ব্যাপারে কোনো আগ্রহ ছিল না। এজন্য লেখালেখিতে যত্নবান হওয়া এবং প্রচার ও প্রকাশের জন্য দীর্ঘ সময়ই লেগে যায়। এরপর চাকরিজীবনের বেঁচে যাওয়া সময়ে কঠিন অধ্যবসায় ও অবিরাম লেখালেখির অভ্যাসটি জোরালেভাবেই তৈরি হয়। বহুমাত্রিক এই লেখকের সাহিত্যের প্রায় প্রতিটি শাখাসহ একাডেমিকগ্রন্থ নিয়ে শতাধিক গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এছাড়া পত্রপত্রিকায় বিভিন্ন বিষয়ে, বিশেষ করে, শিক্ষা ও প্রশিক্ষণে বিষয়ে নিয়মিত নিবন্ধ প্রকাশিত হয়। শিশু অধিকার, শিশু সুরক্ষা, দুর্যোগ ও শিক্ষা বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা; শতাধিক প্রশিক্ষণ ম্যানুয়াল প্রণীত ও প্রকাশিত। লেখকের প্রকাশিত বই উপন্যাস ১৫টি, কিশোর-কিশোরী উপন্যাস ১০টি, গল্পগ্রন্থ ৫টি, কবিতাগ্রন্থ ও ছড়া ৪টি, প্রশিক্ষণ ও গবেষণা ৮টি, অনুবাদ ২টি, শিশুতোষ গল্প ৫৫টি, টিভি নাটক ১টি; জার্নাল আর্টিক্যাল ২টি।