• Sorry! We couldn't find your Product.

রবি ও ভূত বন্ধুরাআহমেদ মাওলাফিনিক্সের ডানামৃত্তিকা খানপরিবার পাবলিকেশন্সআনন্দমেলাVeil of Woeভালোবাসার নিউইয়র্কনিষিদ্ধ দ্বিপদীপীযূষ কান্তি বড়ুয়ারবি ও ভূত বন্ধুরা

0
earphonemobile chargersmartphoneiphone 15 pro maxearphone

আমরা অণু-সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। সবকিছুতেই তাড়াহুড়া, শর্টকাট খোঁজার বাহানা। অনুভূতির স্থায়িত্ব কমতে কমতে ‘অণু’ পর্যায়ে চলে এসেছে। মায়া-মমতা, রাগ-ক্ষোভ এমনকি ভালোবাসা-মন্দবাসার দৈর্ঘ্য-প্রস্থ-গভীরতা শেয়ার বাজারের দরপতনের মতো ক্রমহ্রাসমান। ছোট হয়ে যাচ্ছে সম্পর্কের ফিতা। তবে সব ক্ষুদ্র তুচ্ছ নয়। ছোট্ট গল্পের ভেতরেও অনেক বড় ইশারা থাকে। অনুভূতির জানালা-দরজা দিয়ে টুক করে ঢুকে পড়ে হৃদয়কে নাড়া দিতে পারে বলেই অণুগল্পের কদর বাড়ছে। দুই দেশের বাংলাভাষী লেখকদের সমান সংখ্যক অণুগল্প নিয়ে এই আয়োজন। সময়, সম্পর্ক, সত্তা, স্বপ্ন অথবা সমাজ— অণুগল্পের অনুসঙ্গ থেকে বাদ যায়নি কিছুই। এক মলাটে শত গল্পকারের ভাবনায় উঠে এসেছে কত বিচিত্র জীবন, কত বর্ণিল কাহিনি! যেসব গল্পের শরীরে লেপ্টে আছে যাপিত জীবনের কথকতা। গল্পগুলো তাই এক অর্থে আমার এবং আপনার। আমাদের অণুগল্পের এই বাগানে প্রবেশ করুন, দরজা খোলাই আছে।