• Sorry! We couldn't find your Product.

চিনে এলাম চীনtest product by oniবৃষ্টি বিলাসী বিকেলচিরকুমার দুঃখগুলোরূপান্তরের কাব্যবাংলা বানান: ভুল-শুদ্ধVeil of Woeএই নগরীর যত সাহিত্যবাসরস্মরণে-বরণে মানিকগঞ্জের শহিদ বুদ্ধিজীবিঅপরিচিতা মায়াবিনীচিনে এলাম চীন

0
Anyaprokash - অন্যপ্রকাশ

Anyaprokash - অন্যপ্রকাশ

‘সৃজনশীল প্রকাশনায় উৎকর্ষের সন্ধানে’-এই স্লোগান নিয়ে ১৯৯৭-এর ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে প্রকাশনা সংস্থা ‘অন্যপ্রকাশ’। সেসময় আমাদের দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন সৃজনশীল প্রকাশনা প্রায় ছিল না বললেই চলে। আমাদের পাঠকসংখ্যা প্রচুর বাড়লেও এবং আন্তর্জাতিকভাবে মুদ্রণ মান অনেকটা বাড়লেও, আমরা মনে করেছিলাম আমাদের দেশের সৃজনশীল প্রকাশনাশিল্প যথেষ্ট পিছিয়ে আছে। মুদ্রণ ও বিপণন-দুই ক্ষেত্রেই উন্নতির এক বিশাল সম্ভাবনা তখনো ছিল, এখনো আছে। আমাদের এই বিশ্বাস ও প্রকাশনা জগতে আমাদের অভিজ্ঞতা-এই দুটি বিষয় আমাদের অনুপ্রাণিত করেছে ‘অন্যপ্রকাশ’ প্রতিষ্ঠা করতে। ‘অন্যপ্রকাশ’ প্রতিষ্ঠার পর থেকেই প্রকাশনার উৎকর্ষ সাধনে আমাদের নিরন্তর প্রচেষ্টা, আধুনিক বিপণন ব্যবস্থা এবং প্রকাশক-লেখক পেশাদার সম্পর্কের মাধ্যমে দেশের লেখক-পাঠক-পুস্তক বিক্রেতাসহ সুশীল সমাজের কাছে ‘অন্যপ্রকাশ’ এখন একটি মর্যাদাপূর্ণ প্রকাশনা প্রতিষ্ঠান। আমাদের প্রকাশিত গ্রন্থ সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি। দেশের শীর্ষস্থানীয় প্রায় সকল লেখকের বই প্রকাশ করেছে অন্যপ্রকাশ। খ্যাতিমান লেখকদের অধিকাংশ গুরুত্বপূর্ণ বই প্রকাশ করেছি আমরা। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সকল প্রধান সাহিত্যকর্মের পাশাপাশি তাঁর ১১৬টি মৌলিক ও সংকলন গ্রন্থের প্রকাশক অন্যপ্রকাশ। এছাড়াও অনেক তরুণ কিন্তু প্রতিভাবান লেখকের বইও প্রকাশিত হয়েছে অন্যপ্রকাশ থেকে। প্রবীণের অভিজ্ঞতা আর প্রতিভাদীপ্ত তারুণ্যের প্রকাশক্ষেত্র অন্যপ্রকাশ।

Books by Anyaprokash - অন্যপ্রকাশ

No Data Found!