বইয়ের মেলা বছড়জুড়ে, বই কিনুন কিশেষ ছাড়ে প্রি-অর্ডার করলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি- প্রি-অর্ডার করতে ক্লিক করুন
test product by oniঅপরিচিতা মায়াবিনীমায়াফেরারী - দ্য ওয়ান্টেড ক্রিমিনালচিরকুমার দুঃখগুলোবৃষ্টি বিলাসী বিকেলনিমগ্ন ঘোরের ডেরাপাখিদের পাঠশালাফাঁসিকাষ্ঠে জীবনানন্দপাঁজরে পুঞ্জীভূত বেদনাtest product by oni

0
Baatighar - বাতিঘর

Baatighar - বাতিঘর

আমাদের কথা বাংলাদেশে বইয়ের সাম্রাজ্য ‘বাতিঘর’ বাংলাদেশের তিনটি প্রধান জেলা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে পড়ুয়াদের জন্য বইয়ের স্বর্গসম বুকশপ বাতিঘর। যাত্রারম্ভ ২০০৫ সালে, চট্টগ্রামের চেরাগি মোড়ের ১০০ বর্গফুটের একটি ছোট্ট দোকানে। শিল্পী-সাহিত্যিকদের আড্ডার প্রিয় স্থানটিতে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছিল গ্রন্থবিপণিটি। সাত বছরের মাথায় নতুন ঠিকানা হয় চট্টগ্রাম প্রেসক্লাবের নিচতলায়। জাহাজের আদলে দু’হাজার বর্গফুটের সুবিশাল বইবিপণিটির নকশা করেন শিল্পী শাহীনূর রহমান। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই পাঠককে আমন্ত্রণ জানায় মোলায়েম, হলদে আলো। কাঠের পাটাতন দেওয়া মেঝে, জাহাজের মতো বৃত্তাকার জানালা আর জাহাজের মতো ঝুলন্ত দড়ি দেখে পাঠকের মনে হতে পারে তিনি আচম্বিতে পৌঁছে গেছেন প্রাচীন কোনো জাহাজে, যে জাহাজটিকে কানায় কানায় পূর্ণ করে রেখেছে বিচিত্র রকমের; কাছে-পিঠের, দূর-দেশের লেখকদের সাহিত্যকর্ম। বাতিঘরের দ্বিতীয় শাখার উদ্বোধন হয় ঢাকায়, ২০১৭ সালে। এবারে শাহীনূর রহমানের নকশায় বাংলা মোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের সাত তলায় তৈরি হয় মুঘল সাম্রাজ্যের ইতিহাস ও স্থাপত্যশিল্পের একটি মনোমুগ্ধকর প্রতিচ্ছবি। স্টেজটি তৈরি হয় পরিবিবির মাজারের আদলে; কাউন্টারটি দেখতে হয় ঠিক দেওয়ান-ই-আমের মতো; কাউন্টারের পাশেই দাঁড়িয়ে থাকে লালবাগ কেল্লার দক্ষিণ প্রবেশপথ; হাতির পিঠে রাজা-রাজড়ার ব্যবহৃত ছত্রির মতো করে বানানো হয় বই রাখার স্থান। পুরো গ্রন্থবিপনির দেয়ালে আঁকা হয় তাজমহলের গায়ে শোভা পাওয়া মোটিফের মতো সূক্ষ্ম, রঙিন নকশা। বইপড়ুয়া, কবি-সাহিত্যিক, শিল্পীদের আসা-যাওয়ায় নিত্য মুখরিত হয় বাতিঘর ঢাকা। বাতিঘর সিলেটের নকশাও যথারীতি শিল্পী শাহীনূর রহমানের করা। চা-বাগানে ঘেরা সতেজ-সবুজ সিলেটের ইতিহাস-ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে তৈরি হয় বাতিঘর সিলেট। সুরমা নদীর লৌহসেতু ক্বীন ব্রীজ, আলী আমজদের ঘড়ির রেপ্লিকা, -পাতা সংগ্রহের ঝুড়ি মিলিয়ে অভিনব, মনোমুগ্ধকর নকশায় সজ্জিত বাতিঘর সিলেটের যাত্রা শুরু ২০১৯ সালে। ​আর ধীরে ধীরে বাড়ছে বাংলা ভাষাভাষী বিদেশি ক্রেতার সংখ্যাও। প্রকাশক হিসেবেও এরই মধ্যে বেশ পাঠকপ্রিয় হয়ে উঠেছে বাতিঘর। সমসাময়িক কবি-সাহিত্যিকদের বই, ভিন্ন ভাষা থেকে অনূদিত বইয়ের পাশাপাশি ধ্রুপদী ও দুষ্প্রাপ্য সাহিত্যের মানসম্মত সংস্করণ প্রকাশ করছে বাতিঘর।

Books by Baatighar - বাতিঘর

No Data Found!