বইয়ের মেলা বছড়জুড়ে, বই কিনুন কিশেষ ছাড়ে প্রি-অর্ডার করলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি- প্রি-অর্ডার করতে ক্লিক করুন
অপরিচিতা মায়াবিনীtest product by oniচিনে এলাম চীনস্মরণে-বরণে মানিকগঞ্জের শহিদ বুদ্ধিজীবিচন্দ্রাবতী ও অন্যান্য কবিতাবাংলা বানান: ভুল-শুদ্ধবৃষ্টি বিলাসী বিকেলএই নগরীর যত সাহিত্যবাসরস্মৃতি ও শ্রুতিতে মানিকগঞ্জের মুক্তিযুদ্ধফেরারী - দ্য ওয়ান্টেড ক্রিমিনালঅপরিচিতা মায়াবিনী

0
Rodela Prokashani - রোদেলা প্রকাশনী

Rodela Prokashani - রোদেলা প্রকাশনী

সভ্যতার অমূল্য সম্পদ বইকে মানুষের হাতে হাতে পৌঁছে দেয়ার লক্ষ্যে ‘চেতনার শিল্পিত প্রকাশ’ এই স্লোগানকে ধারণ করে দেশের অন্যতম সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘রোদেলা’র যাত্রারম্ভ ২০০৭ সালে। দেশবরেণ্য প্রবীণ ও নবীন লেখকদের মাত্র বিশটি সৃজনশীল বই প্রকাশের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। প্রকাশনা জগতে নবীন হলেও প্রতিষ্ঠানটি এখন লেখক-পাঠকদের মধ্যে সেতুবন্ধনরূপে একটা গুরুত্বপূর্ণ স্থান অর্জন করে নিতে সমর্থ হয়েছে। এরই মধ্যে আমরা প্রকাশ করেছি দেশের প্রথম সারির কবি, ঔপন্যাসিক, সাধক, গবেষক ও প্রাবন্ধিকদের গুরুত্বপূর্ণ বেশ কিছু সাড়া জাগানো বই। প্রকাশ করেছি অনুবাদসহ বিশ্বসাহিত্যের সেরা কিছু বইও। শুধু প্রবীণেরাই নন, রোদেলা প্রকাশনীর মাধ্যমে গত কয়েক বছরে উঠে এসেছে একঝাঁক তরুণ লেখক যাঁরা বর্তমানে দেশের লেখালেখির জগতে নেতৃত্ব দিচ্ছেন। তাই আমরা অনায়াসে বলতে পারি, রোদেলা নবীন-প্রবীণ লেখক এবং পাঠকের সম্মিলন কেন্দ্র। আমাদের উদ্দেশ্য, এ দেশের নতুন প্রজন্মকে বইপাঠে উৎসাহী করে গড়ে তোলা। এ জন্য আমরা সবসময় শতভাগ সেবার মানসিকতা পোষণ করি। একই সঙ্গে পেশাদারিত্বকেও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকি। প্রকাশনা জগতের নানা সীমাবদ্ধতা, সমস্যা ও সঙ্কটকে উজিয়ে আমরা চেষ্টা করি পাঠকদের হাতে ভালো বইটি তুলে দিতে। আমাদের নিজস্ব সম্পাদকমন্ডলী প্রথমে বিবেচনা করেন বইটি প্রকাশের যোগ্য কি না। তাঁদের চ‚ড়ান্ত মতামতের ভিত্তিতেই প্রকাশের জন্য পান্ডুলিপি নির্বাচন করা হয়। লেখালেখির নামে নগ্ন বাণিজ্যকে রোদেলা কখনোই প্রশ্রয় দেয় না। আমরা বিশ্বাস করি, নান্দনিক পথচলার কারণেই লেখক-পাঠক সব সময় আমাদের সঙ্গে থাকবেন। শত প্রতিক‚লতা ডিঙিয়ে রোদেলা এগিয়ে যাবে তার কাক্সিক্ষত লক্ষের দিকে সগৌরবে বহুদূর

Books by Rodela Prokashani - রোদেলা প্রকাশনী

No Data Found!