earphonemobile chargersmartphoneiphone 15 pro maxearphone
রঙ্গশালা ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি কর্মজীবী মহিলা হোস্টেল| বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কবিতা হয়ে আসা একেকটি মেয়ের একেকরকম গল্প নিয়েই রঙ্গশালা| প্রতিটি রুম, বেড ও আয়নাগুলো সাক্ষী হয় মেয়েদের চোখের জলে লেখা গল্পগুলোর| মেয়েরা ইনায়াকে জীবনের গল্প বলে| গল্পকথার আবর্তে গড়ে উঠে পারস্পরিক সম্পর্ক|
সিজোফ্রেনিয়ার রোগী অহনাকে কেন্দ্র করে শুরু হওয়া গল্প চলতে চলতে শেষ হয় ইনায়াতে গিয়ে| ইনায়া সবার থেকে আলাদা| নিজেকে নিয়ে ব্যস্ত এক রহস্যময় নারী| যার মধ্যে থাকে ˆধর্য, সহ্য, মানবিকতা ও বুদ্ধির সংমিশ্রণ| গল্পের শেষে দেখা যায় অহনার আত্মহত্যা আর ব্রতীর সন্দেহ ইনায়ার ওপর| তবে অহনাকে হত্যার সন্দেহভাজন ছিল দিনা, ফিওনা, দিপা, কণিকা, লোপা, নিতু এমনকি ব্রতীও| তবুও বারবার ইনায়ার দিকে আঙ্গুল| আসলে কী হয়েছিল পরবর্তী সময়ে... কে ছিল হত্যাকারী... জানতে হলে পড়তে হবে পুরো উপন্যাস|













