earphonemobile chargersmartphoneiphone 15 pro maxearphone
যখন জারিণ লেখাটা শেষ করে অগাস্টের সকালের শিশুরোদ জানালায়| পর্দা সরিয়ে জারিণ দেখতে পায়| চোখ মোছে তারপর আবার তাকায়| এখন প্রভাত যার ইংরাজি নাম ডন| একভাবে তিনঘন্টা বসে থাকার ফলে পিঠটা কেমন টন টন করছে| মাঝে একবার কেবল নিচে গিয়েছিল বাথরুমের জন্য, দেখতে রশিদ কেমন আছে| পিঠ টান করে জারিণ তাকায় কমপিউটারে, জেগে উঠেছে প্রভাতে জেগে থাকা একটি তারার মত গল্প| পুরো একটি গল্প| ‘চাঁদের আলোয় রাজকুমারী’ নামটাও দেওয়া হয়েছে| একজন চাঁদের আলোয় নাচতে নাচতে জেনে গেছে তাঁর অন্তরআত্মা কেমন করে কোন গভীর আনন্দে দুই পাখা মেলে জোৎস্নায় হারায়| অন্তর থেকে বেরিয়ে মহাশূন্যে বেলুনের মত উড়ে চলে যায়| আকাশ থেকে আর এক আত্মা এসে সেই চলে যাওয়া পূর্ণ করে|












