• Sorry! We couldn't find your Product.

সোলায়মান সুমনবিবর্তিত বিষধরসালেহা চৌধুরীরবি ও ভূত বন্ধুরাতৌফিক মিথুনম্যারিনা নাসরীনপরিবার পাবলিকেশন্সশাহরিয়ার রহীম সাবিতময়নামতী উপাখ্যানইসলাম রফিকসোলায়মান সুমন

0
earphonemobile chargersmartphoneiphone 15 pro maxearphone

স্কুলশিক্ষক জয়নাল সাহেব। চাকরির শেষ দিনে বিদায় সংবর্ধনায় স্কুল থেকে তাঁকে দেয়া হয়েছে কয়েক ভরি ওজনের একটি রূপার দেবীমূর্তি। দেবীমূর্তিটা বেশ প্রাচীন হলেও আকর্ষণীয়। তবে কিসের দেবী এটা, কেউ জানে না। প্রধান শিক্ষক দীপংকর বাবু উপহারটি সস্তায় এমন এক জায়গা থেকে কিনেছেন, যেটা কাউকে বলাও যাচ্ছে না। তাছাড়া মুসলিম শিক্ষককে কেন দেবীমূর্তি উপহার দেয়া হবে এটা নিয়েও তিনি বিব্রত। স্কুল কমিটির চেয়ারম্যান লোকমান সাহেবের প্রাচীন জিনিসপত্রের বিষয়ে বেশ পড়াশোনা আছে। অনুষ্ঠান শেষে তিনি জয়নাল সাহেবকে ফিসফিসিয়ে বলেন, দেখে মনে হচ্ছে এটা সাধারণ কোন দেবীমূর্তি না। হয়তো কোন তান্ত্রিক মতের দেবীমূর্তি। এ জিনিস ঘরে নিচ্ছেন ভালো, তবে সাবধানে থাকবেন। দেবীমূর্তি নিয়ে জয়নাল সাহেব প্রথম যেদিন ঘরে আসলেন, সেদিন থেকেই ঘটতে লাগল একের পর এক ঘটনা। সেই রহস্যময় 'মায়া'র ভুবনে পাঠককে স্বাগতম। যে ভুবনে একবার প্রবেশ করলে ফিরে আসার পথ খুঁজে পাওয়া দুষ্কর।..